ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৯-০১
  • ৮০১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের আবাসিক সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য দীর্ঘদিন ধরে কাজ চলমান রয়েছে। সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের জন্য উন্নত আবাসন সুবিধাসম্পন্ন আধুনিক ভবন নির্মিত হচ্ছে।
আগারগাঁও জাতীয় সংসদ সচিবালয় আবাসিক কমপ্লেক্সে জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের জন্য ১১২টি ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।
জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে, এম আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু। চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী এবং জাতীয় সংসদ সচিবালয় আবাসিক কমপ্লেক্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি  অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, আধুনিক ভবনগুলোতে প্রয়োজনীয় বিভিন্ন সুযোগ সুবিধাসহ নিরাপত্তার বিষয়ও গুরুত্ব পায়। এ ভবনগুলোতে উন্নত জলাধারসহ অগ্নি নির্বাপন, পয়ঃনিষ্কাশন, বৃষ্টির পানি সংরক্ষণ ও বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাপনা রয়েছে, যা খুবই গুরুত্বপূর্ণ।
স্পিকার বুয়েটের তত্ত্বাবধানে আগারগাঁওয়ে সংসদ সচিবালয় আবাসিক কমপ্লেক্সে ১১২টি ফ্লাট দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।  
চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী নিরাপত্তার স্বার্থে ও পরিবেশ রক্ষায় আবাসিক কমপ্লেক্সের বসবাসকারীদের সুশৃঙ্খলভাবে বসবাস করার আহবান জানান।
এসময় স্পিকার বাংলাদেশ জাতীয় সংসদ  সচিবালয়ের কর্মকর্তাদের জন্য ১১২টি ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের ভিত্তি  প্রস্তর স্থাপন করেন এবং  এর সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
এর আগে, স্পিকার মানিক মিয়া এভিনিউতে সংস্কারকৃত ৬নং সংসদ-সদস্য ভবন (ন্যাম ভবন) উদ্বোধন করেন এবং ভবনটি পরিদর্শন করেন।  
এসময় জাতীয় সংসদ সচিবালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat