ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৯-০১
  • ৫৬৬১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজার জেলা যুবলীগের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির মধ্যে ১৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি এবং হবিগঞ্জ জেলা যুবলীগের ১৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ শুক্রবার যুবলীগের দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক শুক্রবার (১সেপ্টেম্বর) যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের যৌথ স্বাক্ষরে সম্মেলনের তারিখ হতে পরবর্তী ৩ বছরের জন্য মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।
মৌলভীবাজার জেলা যুবলীগের সভাপতি হয়েছেন সৈয়দ রেজাউর রহমান সুমন ও সাধারণ সম্পাদক সৈয়দ সেলীম হক। মো. আবুল কাসেম চৌধুরীকে সভাপতি ও এ কে এম মইন উদ্দিন চৌধুরী সুমনকে সাধারণ সম্পাদক করা হয়েছে হবিগঞ্জ জেলা যুবলীগের।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর ও ১১ অক্টোবর ২০২২ সালে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ঘোষিত কমিটি আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্র বরাবর জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat