ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৮-৩১
  • ৮৯৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ সরকার রাজনৈতিক বা অন্য কোনো কারণে নোবেল বিজয়ী অধ্যাপক ড. ইউনূসকে হয়রানি করছে না।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘তারা (যারা চিঠি লিখেছেন) ভাবতে পারেন যে তিনি (ইউনূস) রাজনৈতিক বা অন্য কারণে হয়রানির শিকার হচ্ছেন। আমরা আশা করি, তারা ঘটনাটি জানতে পারবেন। তারা জানতে চাইলে আমরা এ ব্যাপারে জানাবো।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার ড. ইউনূসের বিরুদ্ধে কোনো মামলা করেনি, বরং তিনি শ্রমিকদের সঙ্গে প্রতারণা ও কর ফাঁকির অভিযোগে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হচ্ছেন।
তিনি বলেন, ‘আমরা তাকে একজন মহান নোবেল বিজয়ী হিসেবে সম্মান করি, কারণ তিনি আমাদের জন্য সম্মান বয়ে এনেছেন।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না কারণ এটি আদালতের বিষয়। তিনি আরো বলেন,  ‘এটা আদালতের সিদ্ধান্ত এবং এতে সরকারের কিছু করার নেই।’
মোমেন বলেন, তিনি বিশ্বাস করেন, ড. ইউনূসের পক্ষে যারা চিঠি লিখেছেন তাদের জানার সঙ্গে প্রকৃত ঘটনার ফাঁক  রয়েছে।
বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নিরাপত্তা ও সুস্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সম্প্রতি ১০০ জনের বেশি নোবেল বিজয়ীসহ ১৬০ টিরও বেশি বিশ্ব নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি খোলা চিঠি লিখেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat