ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৩-০৮-৩১
  • ৯২৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হাজারো মানুষের ভালবাসায় সিক্ত হয়ে আজ অন্তিম শয়ানে শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। জেলার গুরুদাসপুরে বিলসা ঈদগাহ মাঠে বেলা দুইটার দিকে জানাজার নামাজ শেষে সংলগ্ন গোরস্থানে তাকে দাফন করা হয়।
নাটোরে আজ বেলা ১১টায় বড়াইগ্রাম পাইলট হাইস্কুল মাঠে দিনের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরআগে উপজেলা নির্বাহী অফিসার মারিয়াম খাতুনের নেতৃত্বে এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।
জানাজার নামাজের প্রাক্কালে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বক্তব্য রাখেন।
বিপুল সংখ্যক মুসল্লীর সঙ্গে জানাজার নামাজে অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এবং শহিদুল ইসলাম বকুল, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান।
এরপরে গুরুদাসপুর পাইলট হাইস্কুল মাঠে এবং বাদ জোহর বিলসা ঈদগাহ মাঠে আরো দু’টি জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।  
৭৭ বছর বয়সে গতকাল সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অধ্যাপক আব্দুল কুদ্দুস ইন্তেকাল করেন। গতকাল বাদ জোহর জাতীয় সংসদ ভবনের ন্যাম মসজিদ প্রাঙ্গনে তাঁর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক কুদ্দুস বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে নাটোর-৪ আসন (বড়াইগ্রাম ও গুরুদাসপুর) থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। দ্বিতীয় বারের মতো নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat