ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৮-৩০
  • ৬৮৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামীকাল ক্যান্ডির পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে বাংলাদেশ। 
পাল্লেকেলের এই ভেন্যুতে সুখস্মৃতি আছে বাংলাদেশের। ২০১৩ সালের ২৮ মার্চ এই ভেন্যুতেই শ্রীলংকাকে বৃষ্টি আইনে ৩ উইকেটে হারিয়েছিলো টাইগাররা। 
পাল্লেকেলের ভেন্যুতে এখন পর্যন্ত একবারই  খেলেছে বাংলাদেশ। ২০১৩ সালে শ্রীলংকা সফরে তিন ম্যাচের সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি পাল্লেকেলেতে খেলে বাংলাদেশ।
ঐ ম্যাচে টস হেরে প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশ। তিলকরতেœ দিলশানের সেঞ্চুরিতে ৫০ ওভারে ৯ উইকেটে ৩০২ রানের বড় সংগ্রহ পায় শ্রীলংকা। ১২টি চারে ১২৮ বলে ১২৫ রান করেছিলেন দিলশান। বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাক ১০ ওভারে ৬২ রানে ৫ উইকেট নেন। 
জবাবে বৃষ্টি আইনে ২৭ ওভারে ১৮৩ রানের টার্গেট পায় বাংলাদেশ। ২৬ ওভারে ৭ উইকেটে ১৮৪ রান তুলে দারুণ জয়ের স্বাদ  পায়  টাইগাররা। 
নাসির হোসেন ২৭ বলে অপরাজিত ৩৩, এনামুল হক বিজয় ৪০, মোহাম্মদ আশরাফুল ২৯ ও জহিরুল ইসলাম ২৬ রান করেন। সে সময়  বাংলাদেশের অধিনায়ক ছিলেন মুশফিকুর রহিম। সিরিজটি ১-১ সমতায় শেষ হয়েছিলো। সিরিজের প্রথম ম্যাচ ৮ উইকেটে হেরেছিলো বাংলাদেশ। দ্বিতীয়টি বৃষ্টিতে পরিত্যক্ত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat