ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৮-২৪
  • ৫৬৭২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গত মঙ্গলবার সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানকে একাই ধসিয়ে দেন পাকিস্তানের পেসার হারিস রউফ। তার আগুন বোলিংয়ে পাকিস্তানের ছুড়ে দেয়া ২০২ রানের টার্গেট মাত্র ৫৯ রানে গুটিয়ে যায় আফগানরা। ১৮ রানে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন রউফ। 
দুর্দান্ত বোলিংয়ে আইসিসি ওয়ানডে বোলিং  র‌্যাংকিং তালিকায় সাত ধাপ এগিয়ে ৩৬তমস্থানে উঠেছেন রউফ। গত মে মাসে আগের সেরা র‌্যাংকিং ৪২এ জায়গা করে নিয়েছিলেন তিনি।
আইসিসির সাপ্তাহিক হালনাগাদে, র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে আফগানিস্তানের স্পিনার মুজিব উর রহমানেরও। পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৩৩ রানে ৩ উইকেট শিকার করায় তিন ধাপ এগিয়ে তৃতীয়স্থানে উঠেছেন তিনি। মুজিবের সামনে সেরা দুই স্থানে আছেন যথাক্রমে- অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড ও মিচেল স্টার্ক। 
এই তালিকায় বাংলাদেশের পক্ষে সবার উপরে আছেন অধিনায়ক সাকিব আল হাসান। ৬১৮ রেটিং নিয়ে ১২তমস্থানে আছেন সাকিব। 
প্রথম ওয়ানডেতে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৬১ রান করেন ওপেনার ইমাম উল হক। এক ধাপ এগিয়ে তৃতীয়স্থানে উঠেছেন ইমাম। তার উপরে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও দক্ষিণ আফ্রিকার রাসি ভ্যান ডার ডুসেন। 
এই তালিকায় বাংলাদেশের হয়ে সেরা অবস্থানে আছেন ব্যাটার মুশফিকুর রহিম। ৬৪৯ রেটিং নিয়ে ১৭তমস্থানে আছেন তিনি। 
এদিকে, টি-টোয়েন্টিতে উন্নতি হয়েছে নিউজিল্যান্ডের ব্যাটার মার্ক চাপম্যান, সংযুক্ত আরব আমিরাতের ব্যাটার বৃত্তিয়া আনন্দ-স্পিনার আয়ান আফজাল, ভারতের পেসার জসপ্রিত বুমরাহ ও স্পিনার রবি বিষ্ণোই, আয়ারল্যান্ডের ব্যাটার এন্ডি বলবির্নি ও কার্টিস ক্যাম্ফারের। 
৩৭১ রেটিং নিয়ে অলরাউন্ডারদের শীর্ষস্থান ধরে রেখেছেন বাংলাদেশের সাকিব। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat