ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৯
  • ৫৬৭২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ‘ক্ষুদে শিক্ষার্থী শিল্পীর রঙ-তুলিতে বঙ্গবন্ধু’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টা থেকে জেলা পুলিশের উদ্যোগে শহরের পশ্চিম মেড্ডা পুলিশ লাইন্সের ড্রিলশেডে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩০০ শিশু-কিশোর অংশ নেয়।
এই সময় ক্ষুদে শিল্পীরা বঙ্গবন্ধু, শোকাবহ আগস্ট ও বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ এই তিন ক্যাটাগরিতে বিভিন্ন চিত্রকর্ম রঙ-তুলির আঁচড়ে ফুটিয়ে তোলে। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. শাহগীর আলম।  
এতে পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ.এস.এম শফিকুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. জসিম উদ্দিন প্রমুখ।
আলোচনা সভা শেষে তিনটি গ্রুপে ৯ জন বিজয়ীর মধ্যে সম্মাননা ক্রেস্ট, নগদ অর্থ, বঙ্গবন্ধুর বইসহ শিক্ষা সামগ্রী দেওয়া হয়। 
এছাড়াও প্রতিযোগিতায় অংশ নেওয়া সবাইকে বঙ্গবন্ধুর বই, রঙ পেন্সিলসহ শিক্ষা সামগ্রী দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat