ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৮
  • ৮৭৮৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙ্গামাটি ২নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় শহরের শহীদ আব্দুল আলী একাডেমী স্কুলের সামনে  এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সুলতান মোহাম্মদ বাপ্পার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি অংসুই প্রু চৌধুরী, হাজী মো: কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক হাজী মো: মুছা মাতব্বর, সাংগঠনিক সম্পাদক মো: শাওয়াল উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনছুর আলী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো: শাহজাহান প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। 
পরে শহরের দুস্থ  ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat