ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৭
  • ১০১২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাইজারের অভ্যুত্থান উল্টে দেওয়ার লক্ষ্যে একটি সম্ভাব্য সমন্বিত হস্তক্ষেপের ব্যাপারে ঘানায় পশ্চিম আফ্রিকার সামরিক প্রধানরা বৃহস্পতিবার বৈঠকে বসছেন। খবর এএফপি’র।
ইকোনমিক কমিউনিট অফ ওয়েস্ট আফ্রিকান স্টেটস (ইকোওয়াস) নাইজারে ‘সাংবিধানিক শৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য স্যান্ডবাই ফোর্স’ গড়ার সিদ্ধান্ত নিয়েছে।
জঙ্গি হামলায় জর্জরিত এ দেশে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার পর সামরিক শীর্ষ কর্মকর্তারা বৃহস্পতিবার ও শুক্রবার এ বৈঠকে বসতে যাচ্ছেন। দেশটিতে জিহাদিদের অতর্কিত এক হামলায় কমপক্ষে ১৭ জন প্রাণ হারিয়েছে।
নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে মঙ্গলবার বুরকিনা ফাসোর সীমান্তবর্তী টিলাবেরি অঞ্চলের কুতুগু শহরের কাছে সেনাবাহিনীর একটি দল জঙ্গি হামলার শিকার হয়েছে।
সেখানে আরো ২০ সৈন্য আহত হয়েছে। এদের মধ্যে ছয়জনের অবস্থা আশংকাজনক। গত ২৬ জুলাই নাইজারে সামরিক অভ্যুত্থানের পর দেশটিতে এটি ছিল সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা।
জিহাদি বিদ্রোহ এক দশকেরও বেশি সময় ধরে আফ্রিকার সাহেল অঞ্চলকে গ্রাস করেছে। ২০১২ সালে  মালির উত্তরাঞ্চলে জিহাদি বিদ্রোহ ছড়িয়ে পড়ার পর ২০১৫ সালে তা প্রতিবেশি দেশ নাইজার এবং বুর্কিনা ফাসোতে ছড়িয়ে পড়তে দেখা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat