ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৭
  • ৮১৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গেতাফের বিরুদ্ধে লা লিগা মৌসুমের প্রথম ম্যাচে লাল কার্ড পাওয়া বার্সেলোনা কোচ জাভি দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন। লিগ কর্তৃপক্ষ আজ এই ঘোষনা দিয়েছে। 
রোববার গোলশুন্য ড্র হওয়া ম্যাচটিতে টাচলাইনে অশোভন আচরণের দায়ে জাভিকে লাল কার্ড দেখানো হয়। ম্যাচটির প্রথমার্ধে বার্সেলোনা উইঙ্গার রাফিনহাও কনুই দিয়ে আঘাতের কারনে লাল কার্ড পেয়ে মাঠত্যাগে বাধ্য হয়েছেন। ম্যাচ শেষের ২০ মিনিট আগে রেফারিংয়ের একটি সিদ্ধান্ত নিয়ে চতুর্থ অফিসিয়ালের সাথে অশোভন আচরন করে ডাগ আউট ছাড়েন জাভি। রেফারি সিজার সোটো গ্রাডো তার রিপোর্টে জানিয়েছেন এর আগেও তিনি জাভিকে সতর্ক করেছিলেন। কিন্তু তারপরও একই ধরনের আচরণ বারবার করে যাচ্ছিলেন জাভি। 
লাল কার্ডের কারনে জাভি ও রাফিনহা রোববার কাডিজের বিরুদ্ধে ও ২৭ আগস্ট ভিয়ারিয়ালের বিরুদ্ধে ম্যাচ দুটিতে মাঠে থাকতে  পারছেন না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat