ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৩
  • ৯০৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এক সময় বিয়ের নাম শুনলেই গায়ে জ্বর আসত বলিউড অভিনেতা টাইগার শ্রফের। প্রত্যেক বারই অভিনেত্রী দিশা পাটানির দেওয়া বিয়ের প্রস্তাব নাকচ করে দিয়েছেন অভিনেতা। সেই কারণেই নাকি ভেঙে যায় দিশা-টাইগারের ৬ বছরের সম্পর্ক।
আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, দিশার সঙ্গে সম্পর্ক ভাঙার রেশ কাটতে না কাটতেই জীবনে বসন্তের ছোঁয়া টাইগারের। ফের প্রেমে পড়েছেন ‘বাগী’ খ্যাত অভিনেতা। শোনা যাচ্ছে, এবার জ্যাকি-পুত্রের জীবনে নতুন দিশার আগমন ঘটেছে। নাম দিশা ধানুকা। একে অপরকে সাহায্য করছেন তারা। দিশাকে শরীরচর্চার ক্ষেত্রে সাহায্য করছেন টাইগার। অন্যদিকে অভিনেতাকে গল্প বাছাইয়ের ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়েছেন দিশা।
দিশার পরিচয় নিয়ে ইতিমধ্যেই বলিউডের অন্দরে আলোচনা শুরু হয়েছে। তিনি একটি নামী প্রযোজনা সংস্থার উচ্চ পদে রয়েছেন। এছাড়াও নতুন প্রতিভা খোঁজা, সিনেমার প্রচারের দায়িত্ব সামলানোর মতো গুরুদায়িত্ব রয়েছে টাইগারের চর্চিত প্রেমিকা দিশার উপর। 
খানিকটা নিজের কেরিয়ারের কথা ভেবেই কি এই সম্পর্কে জড়ালেন টাইগার! যদিও করণ জোহরের চ্যাট শোয়ে এসে অভিনেতা জানিয়েছিলেন যে, তিনি এখনও কারও সঙ্গে সম্পর্কে নেই। তবে সন্ধানে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat