ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৮-১২
  • ৭০৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক মহিলা মারা গেছে এবং আরো ৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। নাসিমা আকতার (৩২) গতকাল চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করানোর পরপরই তিনি মারা যান।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গু কন্ট্রোল রুম আজ বিকেলে জানিয়েছে, সীতাকু- উপজেলার নাসিমা আকতারকে গতকাল রাত সোয়া ৮টায় হাসপাতালে ভর্তি করা হয়। এর ৪৫ মিনিট পর রাত ৯ টায় তার মৃত্যু ঘটে। ক্লিনিক্যাল পরীক্ষায় তিনি ডেঙ্গুর এনএস-১, আইজিএম/আইজিজি ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছিলেন। এ নিয়ে চট্টগ্রামে গত জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত ৩২ জনের মৃত্যু হলো।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৯১ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৫৬ জন এবং বেসরকারি হাসপাতালে ৩৫ জন। সরকারি হাসপাতালের ৫৬ জনের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৭, ফৌজদারহাট বিআইটিআইডিতে ২৭, জেনারেল হাসপাতালে ৫ ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ রোগীকে ভর্তি করানো হয়। ফলে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৪৩ জনে। এদের ২ হাজার ৩০২ জন সরকারি হাসপাতালে এবং ১ হাজার ৬৪১ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। সরকারি-বেসরকারি মিলিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২৮৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৬৫৮ জন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat