ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৮-১২
  • ৭০৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া এপিআই শিল্প পার্কের একমি ল্যাবরটরিজ লিমিডের ভবনের বাইরের অংশে রঙ করার সময় শনিবার সকালে প্রায় ৫০ ফুট ওপর থেকে রশি ছিঁড়ে নিচে পড়ে দুই রঙমিস্ত্রির নিহত হয়েছে। 
নিহতরা হলেন- মাদারীপুরের শিবচর উপজেলার সেনেরবাগ গ্রামের টোকন খানের ছেলে মো. শহীদ (২৭) ও একই গ্রামের আবুল মাতুব্বরের ছেলে আব্দুস সোবহান (২৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, একমির প্লটের ভেতর ৫ তলা ইউটিলিটি ভবনের ৪র্থ তলায় রংয়ের কাজ করছিলেন তিনজন রঙমিস্ত্রি। তাদের মধ্যে দুইজন রশিতে ঝুলে রঙ করছিলেন অপরজন ভবনের ছাদ থেকে তাদের সহযোগিতা করছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে রশি ছিঁড়ে দুই শ্রমিক নিচে পড়ে যায়। তাদের ভবেরচরস্থ গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসব মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য কমপ্লেক্সটির জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরশাদ কবির বলেন, “সকাল ৯টার দিকে জরুরি বিভাগে আনা হয়। পরীক্ষা করে দেখা যায় আরও আগেই মারা গেছেন।”
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা সোহেব জানান, স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ দু’টি পুলিশের হেফাজতে এনে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রঙ করার সময় রশি ছিঁড়ে নিচে পড়ে ঘটনাস্থলেই তারা মারা গেছেন। বৃষ্টিতে ভিজে রশিটি দুর্বল হয়ে যায়। চেক না করেই তারা রঁশিতে ঝুলে রঙ করতে যায়।”  
একমি কর্তৃপক্ষ জানায়, গত তিনমাস ধরে মাদারীপুরের শীবচরের শোলাপুরের ঠিকাদার ইদ্রিস মোল্লার অধীনে এই শ্রমিকরা কাজ করতেন। ভবনের কাজের জন্য একমি ল্যাবরটরিজ লিমিটেড  ঠিকাদার নিয়োগ করে। এই ঠিকাদারের তত্ত্বাবধানেই ভবনটিতে রঙয়ের কাজ চলছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat