ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৪
  • ৫৬৬৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উজ্জ্বল রায়, নড়াইল  : নড়াইল এক্সপ্রেস ও বিআরটিসি  ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত। নড়াইলের লোহাগড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। তবে আহতদের পরিচয় জানা যায়নি। শুক্রবার (৪ আগস্ট) সকাল ১০টার দিকে যশোর-কালনা মহাসড়কের এড়েন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মেহেদী হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, যশোর-কালনা মহাসড়কের এড়েন্দা এলাকায় নড়াইল এক্সপ্রেস নামে একটি বাসের সঙ্গে বিআরটিসি নামক একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় প্রাথমিক পর্যায়ে বাসে থাকা যাত্রী ও ট্রাকের হেল্পারকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। কিন্তু ট্রাকের চালক ভেতরে মধ্যে আটকা পড়ে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় ট্রাকের চালককে বেরকরে ফায়ার সার্ভিসের কর্মীরা। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মেহেদী হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় ৪-৫ জন আহত হয়েছেন। বাস এবং ট্রাকটি রাস্তা থেকে সরিয়ে পুলিশ হেফাজতে নেওয়া হচ্ছে। এছাড়া মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat