ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৮-০২
  • ৮৯২৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ব্যাট-বল হাতে পারফরমেন্সের ধারা অব্যাহত রেখেছেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। গতরাতে গল টাইটান্সের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ২১ বলে ৩০ রান এবং বল হাতে ২ উইকেট নিয়েছেন সাকিব। তার অলরাউন্ড নৈপুন্যে গল টাইটান্স ৮৩ রানে হারিয়েছে বি-লাভ ক্যান্ডিকে। এবারের আসরে নিজের প্রথম ম্যাচে ডাম্বুলা আউরার বিপক্ষে ব্যাটিংয়ে ২৩ ও বোলিংয়ে ১ উইকেট নিয়েছিলেন সাকিব।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে গল টাইটান্স। টপ অর্ডার ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারলে ৬০ রানে তৃতীয় উইকেট হারায় গল। এরপর ক্রিজে আসেন সাকিব।
সাকিবকে পেয়ে মারমুখী হয়ে উঠেন ক্রিজে থাকা নিউজিল্যান্ডের টিম সেইফার্ট। তার ঝড়ো ব্যাটিংয়ে ১৩তম ওভারেই ১শ রান পায় গল। ১৪তম ওভারে কামিন্দু মেন্ডিসের বলে পরপর দু’টি ছক্কা মারেন সাকিব। ১৮তম ওভারে রান আউট হওয়ার  আগে  সাকিব ২টি ছক্কায় ২১ বলে ৩০ রান করেন ।
২৩ বলে হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে ৭৪ রানে আউট হন সেইফার্ট। তার ৩৯ বলের ইনিংসে ৫টি করে চার-ছক্কা ছিলো। ২০ ওভারে ৫ উইকেটে ১৮০ রানের সংগ্রহ পায় গল।
জবাব দিতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় ক্যান্ডি। গল  বোলারদের তোপে পাওয়ার প্লেতে ৩৬ রানে ৫ উইকেট হারায় তারা। নবম ওভারে প্রথমবারের মত আক্রমনে এসে প্রথম ডেলিভারিতেই উইকেট তুলে নেন সাকিব। পাকিস্তানের আসিফ আলিকে ৩ রানে শিকার করেন তিনি। নিজের তৃতীয় ওভারে দ্বিতীয় উইকেটের দেখা পান সাকিব। আরেক পাকিস্তানী আমির জামালকে ৬ রানে বিদায় দেন তিনি।
শেষ পর্যন্ত  ১৭ বল বাকী থাকতে ৯৭ রানে গুটিয়ে যায় ক্যান্ডি। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন আসেন বান্দারা। ৩ ওভারে ১০ রানে ২ উইকেট নেন সাকিব। ম্যাচ সেরা হন সেইফার্ট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat