ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৩-০৮-০২
  • ৭১৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বরগুনা জেলার আমতলী  উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার রাত ৮টায় দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ও  তার পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিলের  আয়োজন করা হয়েছে। দোয়ার আগে বঙ্গবন্ধু’র জীবনী ও রাজনৈতিক আদর্শ, কর্মকান্ড নিয়ে আলোচনা করা হয়। ঘোষণা করা হয়েছে জাতীয় শোক দিবসের কর্মসূচি।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র মতিয়ার রহমানের সভাপতিত্বে রাত ৮টায় শুরু হওয়া আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমতলীর উপজেলা চেয়ারম্যান অ্যাড. এমএ কাদের। আলোচনা করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ডের কেদ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাড. শামসুদ্দিন সানু, অধ্যাপক শাহজাহান কবির, ইউপি চেয়ারম্যান বাদল খান, অশোক মজুমদার প্রমুখ।
সভায় আগামি ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দলীয়ভাবে বিভিন্ন কর্মসুচি পালনের ঘোষণা দেয়া হয়েছে। কর্মসুচির মধ্যে রয়েছে,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, শোকর‌্যালি, উপজেলার সকল ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া, আলোকচিত্র ও ভিডিও প্রদর্শনী, আলোচনা সভা ও দরিদ্র মানুষের জন্য গণভোজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat