ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৮-০২
  • ৭১০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বর্তমানে নির্মাতা মেঘনা গুলজার পরিচালিত ‘স্যাম বাহাদূর’ সিনেমার কাজ ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী ফাতিমা সানা শেখ। ক্যারিয়ারের এরইমধ্যে ‘দঙ্গল’, ‘ঠগস অব হিন্দুস্তান’সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমায় আমির খানের মতো অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করেও নিজের অবস্থান পোক্ত করতে পারেননি তিনি।
যদিও ‘লুডো’,  ‘মর্ডান লাভ মুম্বাই’ সিনেমাগুলোতে তার অভিনয় প্রশংসা কুড়ায় দর্শক-সমালোচকদের। তবে ‘চাচি ৪২০’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে যাত্রা শুরু করা এই অভিনেত্রী মাঝে মাঝেই নিজের ব্যক্তিজীবন নিয়ে আসেন শিরোনামে।
দীর্ঘদিন ধরেই আমির খানের সঙ্গে তার প্রেম নিয়ে চর্চা চলছে। যদিও বিষয়টি নিয়ে গণমাধ্যমে তেমন কিছু জানাননি তারা। তবে এবার পারিবারিক ও ব্যক্তিজীবন নিয়ে কথা বললেন ফাতিমা।
আফসোসের সুরে এই অভিনেত্রী গণমাধ্যমে বলেন, ‘সবাই তারকাদের বাইরের জীবন নিয়ে চর্চা করতে পছন্দ করেন। শুধু আমির খানের সঙ্গে আমার সম্পর্ক নিয়ে নয়, অন্যদের সম্পর্ক নিয়েও নানা সময় গুঞ্জন রটায়। তাছাড়া তারা আসলে ভাবেন তারকাদের জীবন মানেই রঙিন দুনিয়া, বিরাট বাড়ি, দামী গাড়ি, স্বচ্ছল জীবন। সেখানে যা ইচ্ছে তা-ই সবাই করতে পারেন। কিন্তু ভেতরের খবর হয়তো কেউ জানে না বা জানতে চায়ও না। আমি কিন্তু এখনও মুম্বাইতে ভাড়া বাড়িতেই থাকি। তবু নিজেকে নিয়ে গর্বিত। তারকাদের জীবনটাই এমন, শুধু চাকচিক্যই শেষ কথা নয়। তাই তাদের নিয়ে অতিরিক্ত চর্চা না করাই উচিত।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat