ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৮-০১
  • ৭০৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় জেলা যুব মহিলা লীগের উদ্যোগে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া আকতারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লেখিকা চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রফিকুল মাওলা, সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর, যুগ্ম-সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. শাওয়াল উদ্দিন, জাতীয় পরিষদ সদস্য অভয় প্রকাশ চাকমা, জেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা মনোয়ারা আকতার জাহান, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি উদয়ন বড়ুয়া, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান, জেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক মনসুর আহম্মেদ মান্না, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা প্রমুখ।
আলোচনা সভায় দীপংকর তালুকদার এমপি বলেন, স্বাধীনতা বিরোধীরা ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যার মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, গণতন্ত্র এবং দেশের  অগ্রযাত্রাকে চিরতরে ধংস করে দিতে চেয়েছিল। স্বাধীনতা বিরোধীদের সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে  আন্দোলন সংগ্রামের মধ্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের গণতন্ত্র জনগণ আবারো ফিরে পান।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই বিএনপি-জামায়াত স্বাধীনতা বিরোধীরা আবারো ষড়যন্ত্রে লিপ্ত। তাদের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে সজাগ থাকার জন্য আহবান জানানো হয়। আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat