ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৭-৩১
  • ৭৫৭২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরেছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। আজ বিকেল ৫টা ৪০ মিনিটে দেশে ফিরেন তামিম। গণমাধ্যমের সাথে কথা না বলে হাত নেড়ে নীরবে বিমানবন্দর ছাড়েন এই বাঁ-হাতি ড্যাশিং ওপেনার।
দীর্ঘদিন ধরে পিঠের সমস্যায় ভুগছিলেন তামিম। এজন্য জাতীয় দলের হয়ে বেশ কয়েকটি সিরিজও মিস করেন তিনি। পিঠের তীব্র ব্যাথার চিকিৎসা করাতেই লন্ডন যান তামিম। সেখানে মেরুদন্ড বিশেষঞ্জের কাছে চিকিৎসা নিয়েছেন তিনি। তার মূল সমস্যা মেরুদন্ডের কোমরের দিকের অংশে।
লন্ডনে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা সিদ্ধান্ত নেন তামিমের মেরুদন্ডের লাম্বার ফোর ও লাম্বার ফাইভের সংযুক্ত ডিস্কে দু’টি ইনজেকশন দেয়া হবে। গত বৃহস্পতিবার প্রথম ইনজেকশন নেন তামিম। আর গত শুক্রবার নিয়েছেন দ্বিতীয় ইনজেকশন।
দেশে ফিরে বিশ্রামে থাকবেন তামিম। দু’সপ্তাহ পর অনুশীলনে ফিরবেন তিনি। কিন্তু আবারও যদি ব্যাথা অনুভব করেন তামিম, তাহলে আরও একটি ইনজেকশনের প্রয়োজন হবে তার।
এই ইনজুরির জন্য অস্ত্রোপচার করানোর সুযোগ ছিলো তামিমের। কিন্তু পুরোপুরি সুস্থ হতে তিন থেকে চার মাস সময় লাগবে। কিন্তু এশিয়া কাপ ও বিশ^কাপের মত দু’টি টুর্নামেন্টের আগে অস্ত্রোপচারের ঝুঁকি নেননি তামিম।
এদিকে, আসন্ন এশিয়া কাপের জন্য আজ থেকে বাংলাদেশের ফিটনেস ক্যাম্প শুরু হয়েছে। আগামী ৮ আগস্ট থেকে শুরু হবে স্কিল ক্যাম্প।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat