ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৩
  • ৮২৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ১১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৭১ ও বেসরকারি হাসপাতালে ৪০ জন। তবে কোনো রোগীর মৃত্যু হয়নি।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গু কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ১১১ রোগী। সরকারি হাসপাতালের ৭১ রোগীর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৯৮, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ১৩, ফৌজদারহাট বিআইটিআইডি’তে ১৫, ইনফেকশাস ডিজিজেস হাসপাতালে ২ ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ জন এবং বেসরকারি হাসপাতালে ৪০ জন।
এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৪ জনে। এদের ১ হাজার ১৮৯ জন সরকারি হাসপাতালে এবং ৮৪৫ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। সরকারি-বেসরকারি মিলিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২৭১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭৬৩ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ২২ জন।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat