ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৩-০৭-১৫
  • ৬০০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নীলফামারী জেলার ডিমলা উপজেলায় তিস্তার বন্যায় ক্ষতিগ্রস্ত ছয়টি ইউনিয়নের পাঁচহাজার পরিবারের মধ্যে বিতরণের জন্য ২০ মেট্রিকটন চাল ও দুইলাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
ডিমলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান জানান, তিস্তার বন্যায় উপজেলার পূর্বছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, গয়াবাড়ি, খালিশা চাপানী ও গয়াবাড়ি ইউনিয়নের পাঁচহাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব ছাতনাই ইউনিয়নের একহাজার ২৫০টি পরিবার। ক্ষতিগ্রস্ত দুইহাজার পরিবারের মধ্যে পরিবার প্রতি ১০ কেজি করে মোট ২০ মেট্রিকটন চাল, অন্যান্য পরিবারের জন্য শুকনো খাবার ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের জন্য দুইলাখ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। নতুন করে ৫০ মেট্রিকটন চাল, নগদ তিনলাখ টাকা ও একহাজারটি শু নো খাবারের প্যাকেট বরাদ্দ চাওয়া হয়েছে।
ডিমলা উপজেলার পূর্বছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ খান জানান, তিস্তার বন্যায় পূর্বছাতনাই  ইউনিয়নের একহাজার ২৫০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলার মধ্যে বিতরণের জন্য আট মেট্রিকটন চাল বরাদ্দ পাওয়া গেছে। প্রতিটি পরিবারকে ১০ কেজি করে মোট আটশ’ পরিবারের মধ্যে বিতরণের প্রস্তুতি চলছে।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরী করে ত্রাণ সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বরাদ্দ প্রদান করা হয়েছে। এসব বরাদ্দ বিতরণের কাজ চলমান আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat