ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৩-০৭-১৫
  • ৪৯১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কুড়িগ্রাম জেলার ৬২ হাজার ৮৮০ মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছে। নদী ভাঙনের শিকার হয়েছে ১ হাজার ৬৬৫টি পরিবার।
সার্বিক বন্যা পরিস্থিতিতে দেখা গেছে, কয়েকটি নদ-নদীর পানি সামান্য কমলেও এখনও ধরলা ও দুধকুমারের পানি বইছে বিপৎসীমার উপর দিয়ে। তিস্তা ও ব্রহ্মপুত্রের পানিও বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। 
জেলা প্রশাসনের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ সুত্রে জানা গেছে, জেলার ৪৫টি ইউনিয়নের ১৮৫টি গ্রামের ১৫ হাজার ৭২০টি পরিবারের ৬২ হাজার ৮৮০ মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছে। এরমধ্যে নদী ভাঙনের শিকার হয়েছে ১ হাজার ৬৬৫টি পরিবার। 
জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, ইতিমধ্যে ২২৫ টন চাল, ৮ লাখ ৫০ হাজার টাকা ও ৩০০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেয়া হয়েছে। যা বিতরণ শুরু হয়েছে।  
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, আগামী ১৭ জুলাই পর্যন্ত ব্রহ্মপুত্রের পানি বাড়ার সম্ভাবনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat