ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৭-১৩
  • ৫৮৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার রাতভর চালানো হামলায় একজন নিহত ও কমপক্ষে চারজন আহত হয়েছে। তাদের হামলার তৃতীয় রাতে ইউক্রেনের রাজধানী জুড়ে বিভিন্ন বিস্ফোরণের শব্দ শোনা যায়। খবর এএফপি’র।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিতসকো বলেন, রাজধানীতে বিস্ফোরণের পর জরুরি পরিষেবা সংস্থার কর্মীরা সোলোমিয়ানস্কি, শেভচেনকিভস্কি, পোডিলস্কি এবং ডার্নিতস্কি জেলার ডাকে দ্রুত সাড়া দেয়।
ক্লিতসকো টেলিগ্রাম পোস্টে বলেছেন, ‘পোডিলস্কি জেলা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। সেখানে একটি অ্যাপার্টমেন্ট ভবনে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনার অভিযান চলাকালে ঐ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।’
এদিকে কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সের্গি পপকো টেলিগ্রামে লিখেছেন, ‘ধ্বংসাবশেষের আঘাতে ডার্নিতস্কি জেলায় দুইজন আহত হয়েছে।
 ক্লিতসকো জানান, ডার্নিতস্কি জেলায় একটি আবাসিক ভবনের ধ্বংসস্তুপ পড়ে আহত হওয়া দ’ুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ক্লিতসকো আরো জানান, শেভচেনকিভস্কি জেলায় আহত অন্য দু’জনকে ঘটনাস্থলে চিকিৎসা দেওয়া হয়।
শেভচেনকিভস্কি জেলার একটি অ্যাপার্টমেন্ট ভবনে এবং পোডিলস্কি জেলার একটি অনাবাসিক ভবনে আগুন লাগায় জরুরি পরিষেবা সংস্থার কর্র্মীরা ঘটনাস্থলে রয়েছে বলেও তিনি জানান।
ইউক্রেনের বিমান বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, কিয়েভে রাশিয়ার ড্রোন হামলার হুমকি রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat