ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৭-১১
  • ৬৪৮৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোলা জেলার ৭ উপজেলায়  সম্প্রতি  হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ২৫ হাজার উন্নত জাতের নারকেল চারা বিতরণ করা শুরু হয়েছে। স্থানীয় কৃষি বিভাগের উদ্যোগে জেলায় নারকেল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসব চারা বিতরণ চলছে। এতে করে বাড়ির পাশের পতিত জমির শতভাগ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। দেশি উন্নত জাতের এসব নারকেল গাছে ৪-৫ বছরের মধ্যে ব্যপক ফলন হয়।
জেলা কৃষি অফিস সূত্র জানায়, লবনাক্ত জমিতে নারকেল গাছ ভালো হয়। তাই উপকূলীয় এলাকায় এর ব্যাপক ফলনের সম্ভাবনা রয়েছে। জেলার মোট নারকেল চারাপ্রাপ্ত কৃষকদের মধ্যে সদর উপজেলায় ৭’শ জন কৃষক, দৌলতখানে ৩’শ ৯৫, বোরহানউদ্দিনে ৫’শ ৪০, লালমোহনে ৬’শ ৩৫, তজুমদ্দিনে ৩’শ ১৫, চরফ্যাশনে ২ হাজার ১’শ ও মনপুরায় ৩’শ ১৫ কৃষক রয়েছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: হাসান ওয়ারিসুল কবীর  জানান, এ জেলায় প্রাচীণকাল থেকেই নারকেল উৎপাদন হয়ে আসছে। তাই সরকার এর উৎপাদন বাড়াতে কৃষকদের উদ্বুদ্ধ করতে এ উদ্যোগ নেয়। ইতোমধ্যে প্রান্তিক কৃষকের মাঝে নারকেল চারা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই বিতরণ কাজ সম্পন্ন হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat