ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৭
  • ৯০৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাশিয়ার কেন্দ্রীয় সামারা অঞ্চলে এক বিস্ফোরক কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুইজন। রাশিয়ার সংবাদ সংস্থা আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে। 
জরুরি পরিষেবার বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা আরআইএ নভোস্তি বলেছে, চাপায়েভস্ক শহরের প্রমসিন্তেজ প্ল্যান্টে এ বিস্ফোরণ ঘটেছে। মেরামত কাজের সময় সরঞ্জাম ভেঙে ফেলার ফলে এ বিস্ফোরণ ঘটেছে বলে সংবাদ সংস্থায় বলা হয়েছে। 
প্রমসিন্তেজ রাশিয়া ও সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্যতম প্রধান বিস্ফোরক শিল্প কারখানা। কোম্পানিটিতে ১ হাজার ৩০০ কর্মী কাজ করেন।
এদিকে গত ১৫ মাসের বেশি সময় ধরে ইউক্রেন রাশিয়া যুদ্ধ অব্যাহত আছে। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন। এরপর থেকে সংঘাতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া গেলেও যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ নেই।  উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat