ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৪
  • ৭৭১৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কাঁচা মরিচ এবং চিনির মূল্য ও মজুদ তদারকির লক্ষ্যে আজ মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা মহানগরসহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে বাজার অভিযান পরিচালনা করেছে।
অভিযান চলাকালে ঢাকা মহানগরীর কারওয়ান বাজার, গুলশান কাঁচাবাজার, বনানী বাজার, উত্তরা, বাড্ডা ও মহাখালী কাঁচা বাজার,পলাশি, হাতিরপুল কাঁচা বাজার ও নিউ মার্কেট এলাকায় মরিচের বিক্রয়মূল্য ও ক্রয়মূল্য যাচাই করা হয়। 
এসময় পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা জানান, মরিচের সরবরাহ পর্যাপ্ত রয়েছে। কোন ঘাটতি নেই এবং মূল্য ধীরে ধীরে আরও কমে আসবে।
ঢাকা মহানগর এলাকায় ৩টি টিম অভিযান পরিচালনা করে। এছাড়া অন্যান্য বিভাগীয় শহরসহ ৪১টি জেলায় একযোগে অভিযান পরিচালিত হয়।
ভোক্তা অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযান পর্যালোচনা করে দেখা গেছে কাঁচা মরিচের মূল্য স্থিতিশীল এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে।
আজ সারাদেশে ৪৪টি বাজার অভিযানে ১১৮টি প্রতিষ্ঠানকে ৬ লাখ ২১ হাজার টাকা জরিমানা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat