ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৪
  • ৫৭২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উজ্জ্বল রায়, নড়াইল : নড়াইলের লোহাগড়ায় ভাগ্নের রডের আঘাতে মামা সিরাজুল ইসলাম মোল্লা (৫০) নামে একজনের মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রায়গ্রাম মধ্যপাড়া এ ঘটনা ঘটে। সিরাজুল ইসলাম ওই গ্রামের মৃত মোকাদ্দেশ মোল্লার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত সিরাজুল ইসলামের কলেজ পড়ুয়া ছেলে মহব্বত মোল্লা সোমবার সন্ধ্যায় মোবাইলে টাকা রিচার্জের জন্য নদীর ওপারে ফেদি বাজারে যায়। ফেরার পথে তার দুঃসম্পর্কের ফুফাতো ভাই ও প্রতিবেশী গফফার মোল্লার ছেলে শান্ত মোল্লার সঙ্গে বাকবিতণ্ডা হয় মহব্বতের। পরে তিনি বাড়ি ফিরে তার বাবাকে এ বিষয়ে জানালে, সিরাজুল শান্তকে ডেকে ঘটনার বিষয়ে জানতে চাইলে উভয়পক্ষ বাকবিতণ্ডায় লিপ্ত হন। এসময় শান্ত ক্ষিপ্ত হয়ে তার ৮-১০ জন সহযোগীকে নিয়ে রড ও লাঠিসোটা দিয়ে হামলা করে সিরাজুল ইসলাম মোল্লার ওপর। শান্তর রডের আঘাতে সিরাজুল মাটিতে লুটিয়ে পড়েন বলে তার ছেলে মহব্বত অভিযোগ করেন।
স্থানীয় ও পরিবারের লোকজন গুরুতর আহত সিরাজুলকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
নড়াইলের লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অটকে পুলিশের অভিযান চলছে। পাশাপাশি এলাকার সার্বিক শান্তি-শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat