ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৭-০১
  • ৭৬৩৭০৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় দুই দিনের সফরের অংশ হিসেবে আজ সকালে গোপালগঞ্জ পৌঁছেছেন।শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে সড়ক পথে তিন ঘণ্টায় পদ্মা সেতু পার হয়ে সকাল ১১ টা ২৭ মিনিটের দিকে কোটালীপাড়ায় পৌঁছেন।
প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় তাঁর সঙ্গে রয়েছেন।পুরো গোপালগঞ্জ বর্ণিল পোস্টার, ব্যানার ও প্ল্যাকার্ডে উৎসবের আমেজে সেজেছে এবং তাঁর নিজ জেলা সফরকে কেন্দ্র করে বিরাজ করছে আনন্দঘন পরিবেশ।প্রধানমন্ত্রী কোটালীপাড়া পৌঁছে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় প্রাঙ্গনে তিনি কাঠগাছ, ফল ও ভেষজ গাছ নিম (মারগোসল), বকুল (স্প্যানিশ চেরি) এবং আমের তিনটি চারা রোপণ করবেন।
পরে তিনি নবনির্মিত কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ অফিস উদ্বোধন করেন। সরকার প্রধান কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঈদুল আজহা উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী,স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করবেন।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বিকেলে পৈতৃক নিবাস টুঙ্গিপাড়ার উদ্দেশে কোটালীপাড়া ত্যাগ করবেন।শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় পৌঁেছ দেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ এবং মোনাজাতে যোগ দেবেন।
প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়ায় রাত্রিযাপনের কথা রয়েছে।আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রোববার সকালে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
প্রধানমন্ত্রী আগামীকাল রোববার বিকেলে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat