ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৩-০৬-২১
  • ৪৩৯২৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিলেট সিটি করপোরেশনন(সিসিক) নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী  মেয়র নির্বাচিত হয়েছেন।  বেসরকারি ফলাফলে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৬৯ হাজার ১২৯ ভোট বেশি পেয়ে তিনি মেয়র নির্বাচিত হয়েছেন। এর আগে, সিলেট সিটির ইতিহাসে এত ব্যবধানে কেউ মেয়র নির্বাচিত হননি।
আজ বুধবার ভোট গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করেন,রিটার্নিং কর্মকর্তা ও সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদির। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিসিক  নির্বাচনে ৪২টি ওয়ার্ডের ১৯০টি ভোটকেন্দ্রে একযোগে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে চার লাখ ৮৭ হাজার ৭৫৩ ভোটারের মধ্যে দুই লাখ ২৭ হাজার ৮৫৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে বাতিল হয়েছে এক হাজার ২১৬ ভোট। ভোট পড়েছে ৪৬ দশমিক ৭১ শতাংশ।
ফলাফল অনুযায়ী, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী নৌকা প্রতীকে পেয়েছেন এক লাখ ১৯ হাজার ৯৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মনোনীত নজরুল ইসলাম বাবুল লাঙল প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ৮৬২ ভোট।
এবার সিলেট সিটিতে মোট ভোটার সংখ্যা চার লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। তাদের মধ্যে পুরুষ দুই লাখ ৫৪ হাজার ৩৬০, নারী দুই লাখ ৩৩ হাজার ৩৮৭ জন এবং ছয়জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।
সিলেট সিটিতে মেয়র পদে ৮ জন, ৪২টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৭৩ জন এবং ১২টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat