ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৬-২১
  • ৬৯০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সুদানে সশস্ত্র দুই গ্রুপের মধ্যে লড়াই শুরুর পর থেকে এ পর্যন্ত পাঁচ লাখেরও বেশি মানুষ দেশটি ছেড়ে পালিয়েছে। অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে ২০ লাখ লোক।
জাতিসংঘের শরণার্থী সংস্থা প্রধান ফিলিপ্পো গ্রান্ডি মঙ্গলবার এ কথা বলেছেন।
নাইরোবীতে এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত আমরা সুদান থেকে পাঁচ লাখ লোকের পালিয়ে আসা চিহ্নিত করেছি।
২০ লাখ লোক অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
গ্রান্ডি বলেন, আমরা এই সংঘাত বন্ধ করতে না পারলে শরণার্থীর ঢল বাড়তেই থাকবে।
বিশ^ শরণার্থী দিবস উপলক্ষে তিনি এসব কথা বলেন।
এদিকে দুই মাসেরও বেশি সময় ধরে সংঘাত চলাতে জাতিসংঘ আশংকা করছে, এই সংঘাত ছড়িয়ে পড়তে পারে এবং প্রতিবেশী আফ্রিকান দেশগুলোকে অস্থিতিশীল করে তুলবে।
উল্লেখ্য, সুদানে সেনা প্রধান আব্দেল ফাত্তাহ আল বুরহানের অনুগত বাহিনী এবং জেনারেল মোহাম্মদ হামদান দাগালো ওরফে হেমেদতির বাহিনীর মধ্যে গত ১৫ এপ্রিল থেকে সংঘাত চলছে। হামদান দাগালো সুদানের আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) নেতৃত্ব দিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat