ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৩-০৬-১৫
  • ৫৮৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নীলফামারী জেলা সদরে ১ হাজার ৭০০ কৃষকের মধ্যে বিনামূল্যে উচ্চ ফলনশীল রোপা আমন বীজ ও সার বিতরণ করা হয়েছে। 
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তার সম্মেলন কক্ষে এসব বীজ, সার বিতরণ করা হয়। কৃষি প্রণোদনার আওতায় বিতরণ কর্মসূচির আয়োজন করে উপজেলা কৃষি দপ্তর।
কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্তকর্তা রফিকুল ইসলাম ও হুমায়রা বিনতে আলী প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক আহমেদ জানান, কৃষি প্রণোদনার আওতায় খরিপ মৌসুমে ১ হাজার ৭০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককের মধ্যে বিনামূল্যে ৫ কেজি করে উচ্চ ফলনশীল রোপা আমন ধান বীজ ও ১০ কেজি করে ড্যাপ ও পটাশ সার বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat