ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৬-১৫
  • ৪৭২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি বলেছেন ইন্টার মিয়ামিতে লিওনেল মেসির যাওয়াটা প্রাপ্য ছিল। হাই প্রোফাইল এই ট্রান্সফার মেসি আদায় করে নিয়েছে। 
গত সপ্তাহে আর্জেন্টাইন অধিনায়ক মেসি পিএসজির সাথে দুই বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে মেজর লিগ সকার ক্লাব ইন্টার মিয়ামিতে যাবার ঘোষনা দেন। বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে স্কালোনি বলেছেন, ‘মেসি এমন একটি শহরে খেলতে যাচ্ছে যেখানে তাকে মাথায় তুলে রাখা হবে। তার এই সিদ্ধান্তে আমি দারুন খুশী। কোন দেশে কোন লিগে সে খেলছে সেটাকে যদি বাদ দেয়া হয় তবে গুরুত্বপূর্ণ হলো মেসি যেখানে খেলতে যাচ্ছে সেই শহরে পুরোটা সময় দারুন উপভোগ্য হবে। আমি বিশ্বাস করি এই শহরে সে সহজেই মানিয়ে নিতে পারবে। এই সময়টা তার প্রাপ্য ছিল।’
গতকাল মেসি বলেছেন কাতার বিশ্বকাপ ছিল তার শেষ বিশ্বকাপ। সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী মেসি যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপে ৩৯ বছরে পা রাখবেন। চায়না টাইটান স্পোর্টসে দেয়া এক সাক্ষাতকারে মেসি বলেছেন, ‘আমি আগেও অনেকবারই বলেছি ২০২২ আমার শেষ বিশ্বকাপ। পরের বিশ্বকাপে আমার পক্ষে আর খেলা সম্ভব নয়। আমি দেখতে চাই সবকিছু কেমন যাচ্ছে। কিন্তু মূল কথা হলো, পরবর্তী বিশ্বকাপে আমি খেলতে যাচ্ছি না। বরং সেখানে (স্টেডিয়ামে) বসে খেলা দেখতে পছন্দ করব।’
স্কালোনি বলেছেন, ‘মেসির এই বিবৃতি আমার কাছে খুবই বিচক্ষণ মনে হয়েছে। সে এমন একজন মানুষ যিনি কখনোই মিথ্যা বলেননা। বাস্তবতা হচ্ছে সে কেমন অনুভব করে সেটাই দেখার বিষয়। বিশ্বকাপ এখনো অনেক দুরে। এখনই এসব নিয়ে ভাবার কোন অর্থ নেই।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat