ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৭
  • ৫৮১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩ তম ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ বুধবার সকাল ১০টায়  জয়পুরহাট জেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে।
জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট আলোচনা সভায় সভাপতিত্ব করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩ তম ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু । ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ৬ বছর নির্বাসন শেষে ১৯৮১ সালের ১৭ মে শেখ হাসিনা বাংলার মাটিতে ফিরে আসেন।  ১৯৮১ সালের ১৬-১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দলের কাউন্সিলে শেখ হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে সর্বসম্মতিক্রমে আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত করা হয়েছিল। ১৯৮১ সালের ১৭ মে দেশে ফিরে ১৮ মে শেখ হাসিনা যান ৩২ নং বাড়িতে । তবে তাকে ঢুকতে দেওয়া হয়নি। সেখানে তিনি জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করেন এবং মিলাদ মাহফিল করেন। ঐতিহাসিক স্বদেস প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি এ্যাড: মোমিন আহমেদ চৌধুরী জিপি, রাজা চৌধুরী, এ্যাড: নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, গোলাম হক্কানী, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, মিজানুর রহমান টিটু প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat