ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৯
  • ১৬৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নীলফামারী জেলার সদর উপজেলায় আজ আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে সময় ব্যবস্থাপনার সুবিধার্থে প্রতিটি কেন্দ্রের প্রত্যেক কক্ষের জন্য ‘দেয়াল ঘড়ি’ উপহার দিয়েছে সদর উপজেলা পরিষদ।
আজ শনিবার বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এসব ঘড়ি প্রদান করেন নীলফামারী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ।এসময় উপজেলার এসএসসি ও সমমানের আটটি পরীক্ষা কেন্দ্রের ১৩০টি কক্ষের জন্য সংশ্লিষ্ট কেন্দ্রের সচিবরা এসব ঘড়ি গ্রহন করেন।সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে  নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানী, নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসী আশরাফী, নীলফামারী টেনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. সিদ্দিক শফিকুল ইসলাম, নীলফামারী আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ মুছা প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat