ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৫
  • ১৫৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় কৃষকের ধান কেটে  ঘরে পৌঁছে দিচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার  বেলা ১১ টায়  বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজিব সাহা ও সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম জয়ের নেতৃত্বে ছাত্রলীগের ৩৫ জনের একটি দল ধান কেটে কৃষকের ঘরে পৌঁছে দিয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে বগুড়ায় জেলা ছাত্রলীগ চলতি বোরো মৌসুমে ক্ষেতের বোরো ফসল কেটে কৃষকের উঠনে পৌঁছে দিতে শুরু করেছে। 
জেলা ছাত্রলীগের সভাপতি সজিব সাহা জানান, মঙ্গলবার বেলা ১১ থেকে দুপুর ১টা পর্যন্ত প্রখর রোদ মাথায় নিয়ে বগুড়ার গাবতলী উপজেলার রামেশ^রপুর ইউনিয়নের কৃষক মাহাবুব হোসেন কচির ক্ষেতের বোরো পাকা ধান কেটে  ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা । 
এব্যাপারে কৃষক মাহবুব জানান, তিনি ছাত্রলীগের এই কর্মকান্ডে খুব খুশী।  এতে শ্রমিক মজুরীর সাশ্রয় হয়েছে। আগামীতে ঝড়-ঝঞ্জা থেকে ফসল রক্ষা করতে প্রতিটি ইউনিয়নের আওয়ামীলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ ও কৃষকলীগের নেতা কর্মীরা যদি কৃষকের ধান কেটে ঘরে তুলে দেয় তাহলে কৃষকরা অনেক উপকৃত হবেন। কৃষিতে নতুন মাত্রা যোগ হবে। বিদেশ থেকে খাদ্য আমদানী করতে হবে না। 
জেলা ছাত্রলীগের সভাপতি জানান, যে সব জমির ধান কাটার উপযোগী হয়েছে তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।  ছাত্রলীগ রাজনৈতিক আন্দোলন যেমন করতে পারে, তেমনি কৃষেকের পাশেও দাঁড়াতে যানে। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার  কৃষি ও কৃষকবান্ধব । 
তিনি জানান, মঙ্গলবার তারা প্রায় ২০ শতক জমির ধান কেটে কৃষকের ঘরে তুলে দিয়েছে। তারা কৃষকের পাশে থাকবেন বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat