ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৪
  • ২৭৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাতক্ষীরা বাইপাস সড়কে রবিবার রাত ৯টার দিকে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে পিতা-পুত্রসহ তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন: সাতক্ষীরার কলারোয়া উপজেলার নারায়নপুর গ্রামের আজিজুর রহমান সরদারের ছেলে আব্দুল বারী (৫৫), তার ছেলে রেজোয়ান (২৫) ও সাতক্ষীরা সদরের খানপুর গ্রামের ওমর ফারুকের ছেলে মাহমুদুর রহমান (৩৬)।
স্থানীয়রা জানান, কদমতলা থেকে বেপরোয়া গতিতে সাতক্ষীরার বাইপাস সড়ক দিয়ে মোটরসাইকেলযোগে শহরের দিকে যাচ্ছিলেন মাহমুদুর রহমান। তিনি  রাত ৯টার দিকে কচরা এলাকায় পৌঁছালে সাতক্ষীরা মেডিকেল কলেজ মোড় থেকে বিনেরপোতার উদ্দেশে রওনা দেওয়া বিপরীত দিক থেকে দ্রুত গতির আরো দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে আব্দুল বারী ঘটনাস্থলেই নিহত হন। আর তার ছেলে রেজোয়ানকে অচেতন অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার কবলে পড়া মাহমুদুর রহমানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে খুলনা মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়। এছাড়া,আরো দু’জন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মোঃ ফখরুল আলম খান জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat