ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৩-০৪-১৫
  • ৬৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীর নীলক্ষেত নিউমার্কেটের নিউ সুপার মার্কেট (দ.) ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ সকাল ৯ টা ১০ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আনে দি লাইফ সেভিং ফোর্স।
‘দি লাইফ সেভিং ফোর্স বাহিনী’র মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান শিকদার আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়টি   নিশ্চিত করেছেন।
এদিকে, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট একে একে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ১২ জন ফায়ার ফাইটারসহ মোট ২৩ জন আহত হয়েছেন।  তাদেরকে উদ্বার করে ঢামেক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
এদিকে, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত ডিউটি অফিসার রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে  জানান, আজ শনিবার ভোর ৫টা ৩৮ মিনিটের সময় নিউমার্কেটের নিউ সুপার মার্কেট (দ.) ভবনে আগুনের খবর জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটের সময় পলাশী থেকে প্রথম দ’ুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে হেডকোয়ার্টার থেকে ৫টি ইউনিট, পলাশী থেকে ২টি, লালবাগ-২, কল্যাণপুর-২, তেজগাঁও-৩, হাজারীবাগ-২টি, পোস্তগোলার-২টি, ডেমরা থেকে ২টি, সূত্রাপুর ১টি মোহাম্মদপুর থেকে ৩টি, খিলগাঁও-২টি এবং সদরঘাট থেকে ১টিসহ মোট ৩ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমান এবং হতাহতদের কোন খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
ঢাকা মেডিক্যাল কলেজ ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. বাচচু মিয়া  জানান, নীলক্ষেত নিউমার্কেটের নিউ সুপার মার্কেট (দ.) ভবনে আগুন নিয়ন্ত্রণ আনতে গিয়ে ফায়ার ফাইটারসহ মোট ২৩ জনকে চিকিৎসা দেয়া হয়েছে। তাদের মধ্যে দোকানদার ও পথচারী আছে। তারা আগুনের ধোঁয়ায় ও শ্বাসকষ্টে আহত হয়েছেন।
এদিকে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম সাংবাদিকদের জানান, ঢাকা নিউ মার্কেটের নিউ সুপার মার্কেট (দ.) ভবনের আগুন  নিয়ন্ত্রণে আনতে ১২ প্লাটুন বিজিবি ঘটনাস্থলে পৌঁছে কাজ করেছেন। এছাড়া ফায়ার সার্ভিসের সহায়তায় যোগ দিয়েছে পুলিশ, সেনা, নৌ ও বিমানবাহিনী, র‌্যাব ও আনসার।
অপরদিকে, সকাল সোয়া ১০টার দিকে নিউমার্কেট  চার নং গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন জানান, প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টার পর রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে, মার্কেটে দাহ্য পদার্থ থাকায় আগুন পুরোপুরি নেভাতে সময় লাগবে।
তিনি জানান, ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। নিরাপত্তার স্বার্থে একটু দেরিতে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat