ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৩-১৩
  • ৪৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় আজ সকাল ৮টায় পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ তিন জন নিহত হয়েছে। আরো ৫ জন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ জানায়,দুর্ঘটনায় মৃতরা হলেন নন্দীগ্রাম পৌর এলাকার দামগাড়া গ্রামের আবু তালেবের ছেলে সিএনজি চালক হেফজুল ইসলাম (৪৫), নামুইট গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে মিনহাজুল রহমান (২২) ও ওমরপুর গ্রামের তানসেন আলীর ছেলে আব্দুল আলিম (৩)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নন্দীগ্রাম হতে যাত্রীবাহী সিএনজি বগুড়ার দিকে যাচ্ছিল। সকাল ৮ টার দিকে কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় নাটোরগামী বিপরীত মুখ একটি পিকআপের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিক্সা দুমড়ে মুচড়ে যায় ও ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হন। এছাড়া আরো৫ জন আহত হয়েছেন।
হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, দুর্ঘটনায় সিএনজি চালকসহ তিন জন নিহত হয়েছেন। পিকআপটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat