ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৩-১২
  • ৩১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নাটোরে ভ্রাম্যমাণ আদালতের পরিচালিত অভিযানে জরিমানালব্ধ সাড়ে নয় লাখ টাকা গেছে রাষ্ট্রীয় কোষাগারে। আজ রোববার বেলা ১১টায় জেলা আইন শৃংখলা কমিটি সভায় এ তথ্য জানানো হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
কমিটির সদস্য সচিব অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ রওনক জাহান সভায় জানান, বিগত ফেব্রুয়ারি মাসে জেলায় ভ্রাম্যমাণ আদালতের ৬৭টি অভিযান পরিচালনা করে ১৪৯টি মামলার বিপরীতে ৭১জন অভিযুক্তকে কারাদন্ড প্রদান করা হয় এবং নয় লাখ ৫১ হাজার ৪০০ টাকা জরিমানালব্দ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।
এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় বাল্যবিয়ে রোধে ১৪টি উঠান বৈঠক আয়োজন করে ৬৪৩ ব্যক্তিকে উদ্বুদ্ধ করা হয়েছে।
পথচারীর চলাচল নির্বিঘœ করতে সড়ক ও ফুটপাতের অবৈধ স্থাপনা স্থাপন রোধ করা, আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং কার্যক্রম জোরদার করার বিষয়ে সভায় আলোচনা করা হয়।
আইন-শৃংখলা বাহিনীর জেলা কর্মকর্তারা উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র এবং উপজেলা নির্বাহী অফিসাররা সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জেলার বিদ্যমান আইন শৃংখলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন। সকলের ঐকান্তিক সহযোগিতায় বিদ্যমান আইন-শৃংখলা পরিস্থিতি সমুন্নত রাখতে জেলা প্রশাসন বদ্ধপরিকর বলে সভাপতির সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat