ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৩-০৯
  • ৩৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সাংবাদিক গোলাম মোস্তফার উদ্যোগে এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

৯ মার্চ বৃহস্পতিবার দুপুর বারোটা উল্লাপাড়া পৌর শহরের এইচ টি ইমাম ডিগ্রী কলেজ ও বেলা দুইটায় জহুরা মহিউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা তিনি তার নিজের আয়োজনে এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি অনুষ্ঠানটি পরিচালনা করেন। নিরবে নিভৃতে স্কুল- কলেজ- মাদ্রাসায় গিয়ে ছাত্র- ছাত্রীদের মাঝে ভাষার সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামীলীগের অবদান, সহ প্রকৃত ইতিহাস তুলে ধরেন।

দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ ও সংগ্রামে এ দেশ স্বাধীন হয়েছে। ৩ লাখ শহীদের রক্তে রঞ্জিত হয়েছিল বাংলাদেশের মাটি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আপোষহীন নেতৃত্বে ও সংগ্রামের ফসল আজকের বাংলাদেশ।

মুক্তিযোদ্ধাদের যুদ্ধ দিনের গল্প সহ মহান মুক্তিযুদ্ধের নানান বিষয় নিয়ে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা। আগ্রহ চিত্রে শিক্ষার্থীরা তার কাছ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস শোনেন এবং বিভিন্ন বিষয় জানতে প্রশ্ন করেন।

এসময় এইচ টি ইমাম ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আবু জাফর,জহুরা মহিউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ আব্দুল বাতেন হিরু, প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হোসেন, কমিটির দাতা সদস্য বিশিষ্ট ব্যবসায়ী অনু খান সহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat