ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৩-০২-২০
  • ২৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সুনামগঞ্জ জেলার ৮৮ টি ইউনিয়নে সরকারের সেবা ও উন্নয়নমূলক কাজ প্রচারের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে পৃথক ৮৮টি তথ্যচিত্র নির্মাণ করা হয়েছে।
সুনামগঞ্জের সাবেক জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের তত্ত্বাবধানে ও জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ জাকির হোসেনের পরিকল্পনা ও পরিচালনায় এসব তথ্যচিত্র নির্মাণ করা হয়েছে।
আজ সোমবার দুপুরে উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়ন পরিষদের তথ্যচিত্রটি প্রদর্শন করা হয়।
এ সময় ওই বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী তথ্যচিত্রটি দেখার সুযোগ পায়। শিক্ষার্থীরা জয়কলস ইউনিয়ন পরিষদের মাধ্যমে বাস্তবায়িত সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজ সম্পর্কে জানতে পারেন ।
তথ্যচিত্র প্রদর্শনকালে জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ইফতিসাম প্রীতি, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সচিন্দ চন্দ্র সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলায় স্থানীয় সরকার বিভখাগের উপ-পরিচালক মোহাম্মদ জাকির হোসেন বলেন, জেলার ৮৮ টি ইউনিয়নে সরকারের সেবা ও উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে তথ্যচিত্র নির্মাণ করা হয়েছে। ৮৮ টি ইউনিয়নের জন্য পৃথকভাবে ৮৮ টি তথ্যচিত্র নির্মান করা হয়েছে। এগুলোর মাধ্যমে সরকারের উন্নয়নমূলক ও সেবাধর্মী কাজ সম্পর্কে জনগন সহজেই জানতে পারবে এবং তাদের মধ্যে সচেতনতা ও অধিকারবোধ সৃষ্টি হবে।
তিনি জানান, ইতিমধ্যে জেলা প্রশাসনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে এসব তথ্যচিত্র আপলোড করা হয়েছে। এছাড়াও সংশ্লিষ্ট ইউনিয়নের স্কুল, কলেজ ও পাবলিক প্লেসে এসব তথ্যচিত্র প্রদর্শনের উদ্যোগ নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat