ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০২-১৬
  • ২৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের দক্ষিাঞ্চলীয় আলাবামা রাজ্যের একটি মহাসড়কের কাছে বুধবার সামরিক ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুইজন নিহত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। খবর এএফপি’র।
টেনেসি ন্যাশনাল গার্ডের এক বিবৃতিতে বলা হয়, হেলিকপ্টারটি টেনেসি ন্যাশনাল গার্ডের। এটি একটি প্রশিক্ষন ফ্লাইট ছিল। প্রশিক্ষণের সময় হেলিকপ্টারটি হান্টসভিল শহরের কাছে দুপুরের দিকে বিধ্বস্ত হয়।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড হলো রাষ্ট্রভিত্তিক সামরিক বাহিনী যা মার্কিন সামরিক বাহিনীর রিজার্ভের অংশ। এ বাহিনীকে জরুরি ফেডারেল মিশনের জন্য সক্রিয় করা হয়ে থাকে।
টেনেসির সামরিক বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ওয়ার্নার রস এক বিবৃতিতে বলেন, এ হেলিকপ্টার দুর্ঘটনায় ‘টেনেসি ন্যাশনাল গার্ডের  দুই সদস্যের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং এই হৃদয়বিদারক ঘটনায় তাদের পরিবারের জন্য প্রার্থনা করি এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানাই।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat