ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০২-০৪
  • ৪৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ব্রাজিল শুক্রবার সার্ভিস থেকে প্রত্যাহার করা একটি বিমানবাহী যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে। নৌবাহিনী ঘোষণা করেছে, ফরাসি জাহাজটিতে বিষাক্ত রাসায়নিক সরঞ্জামে থাকায় পরিবেশবাদী সংগঠন গুলো জাহাজটি না ডুবানোর দাবি করে আসছিল। 
নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার জাহাজটিকে ব্রাজিলের উপকূল থেকে প্রায় ৩ শ’ ৫০ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের আনুমানিক ৫ হাজার মিটার গভীরে পরিকল্পিত ও নিয়ন্ত্রিত একটি এলাকায় ডুবিয়ে দেয়া হয়।
বৃহস্পতিবার এক বিবৃতিতে ঘোষণা করা হয়, ছয় দশকের পুরনো সাও পাওলো জাহাজটিকে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। ব্রাজিলীয় কর্তৃপক্ষ জাহাজটিকে ভেঙ্গে ফেলার জন্য একটি বন্দর খুঁজে বের করার চেষ্টা করে। কিন্তু কোন বন্দর কর্তৃপক্ষ এতে রাজি না হওয়ায় ব্রাজিল আটলান্টিক মহাসাগরে জাহাজটিকে ডুবিয়ে দেয়।  
যদিও প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন, তারা জাহাজটিকে ‘নিরাপদ এলাকায়’ ডুবিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু পরিবেশবাদীরা এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে। তারা বলেন, বিমানবাহী জাহাজে প্রচুর পরিমাণে অ্যাসবেস্টস, ভারী ধাতু ও অন্যান্য বিষাক্ত পদার্থ রয়েছে যা পানিতে প্রবেশ করতে পারে এবং সামুদ্রিক খাদ্য শৃঙ্খলকে দূষিত করতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat