ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৩-০১-২৩
  • ৪৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মাত্র ৩ মাস আগেই মা হয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। যার রেশ এখনও চলছে। পাশাপাশি প্রথম হলিউড সিনেমা ‘হার্ট অফ স্টোন’ এবং বলিউডের আলোচিত সিনেমা ‘রকি অউর রানি কি প্রেমকহানি’ মুক্তি নিয়ে রয়েছেন দারুণ আলোচনায়। তাই সিনেমাটি দুটির প্রচারণা নিয়ে পরিকল্পনা এবং নিজের স্বাস্থ্যের দিকেই বর্তমানে বেশি মনোযোগ দিচ্ছেন এই অভিনেত্রী।
তবে এমন সময় নতুন গুঞ্জন নিয়ে শিরোনামের এলেন তিনি। আবারও ‘মা’ হতে যাচ্ছেন তিনি! সম্প্রতি ভারতীয় একাধিক গণমাধ্যম এমনটাই প্রকাশ করেছে।
সম্প্রতি মুম্বাইতে একটি অনুষ্ঠানে স্বামী রণবীর কাপুরের সঙ্গে দেখা যায় আলিয়াকে। মা হওয়ার পর এই প্রথম কোনো অনুষ্ঠানে উপস্থিত হন আলিয়া। তবে কিছুদিন আগে নিজস্ব ব্র্যান্ডের পোশাকের জন্য ফটোশুট করান এই অভিনেত্রী। তারপর থেকেই গুঞ্জন ছড়িয়ে পড়েছে বলিপাড়া থেকে নেটদুনিয়ায়। দ্বিতীয় বার নাকি সুখবর দিতে চলেছেন আলিয়া। তবে বিষয়টিকে একেবারেই ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন কাপুর ঘনিষ্ঠদের অনেকেই। যদিও আলিয়া ও রণবীর এখনও এই বিষয়ে মুখ খোলেননি।
আর তাদের এই নীরবতাই সম্মতির লক্ষণ বলে ধরে নিয়ে দুয়ে দুয়ে চার মেলাতে শুরু করেছেন। তাদের ধারণা শিগগিরই হয়তো আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে সুখরবটি সবার সঙ্গে শেয়ার করবেন রণবীর-আলিয়া। সেই জায়গা থেকে এখন দেখার বিষয় গুঞ্জন আর নীরবতা মিলিয়ে আলিয়ার ‘মা’ হওয়ার দৌড় কোথায় গিয়ে থামে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat