ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০১-২০
  • ৪১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পৈরতলা এলাকার সাদেক গুড় ও মিষ্টি কারখানাকে মানবদেহের জন্য ক্ষতিকারক কাপড়ের রঙ মিশিয়ে ভেজাল গুড় তৈরির দায়ে ১ লাখ টাকা জরিমানা করেছে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা ও নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম। অভিযানে জব্দকৃত ১২০ কেজি গুড় এবং ক্ষতিকারক কেমিকেল ধ্বংস করা হয়।
এই ব্যাপারে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারহান ইসলাম জানান, দীর্ঘদিন ধরে জেলা শহরের পৈরতলা এলাকার একটি বাড়িতে কারখানা করে অবৈধভাবে ভেজাল গুড় তৈরি করে আসছিল। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায়। অভিযানে দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে এবং কাপড়ের রং মিশিয়ে ভেজাল গুড় তৈরি করা হচ্ছে। এজন্য কারখানাটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat