ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৩-০১-১৮
  • ৪০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কর ফাঁকি দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠল অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের বিরুদ্ধে। মহারাষ্ট্রের নাসিক জেলা প্রশাসনের তরফ থেকে একটি নোটিশ পাঠানো হয়েছে বচ্চন পরিবারের পুত্রবধূকে। নাসিকের সিন্নার এলাকার ঠানগাওয়ের আদিওয়াড়িতে প্রায় এক হেক্টরের মতো জমি রয়েছে ঐশ্বর্যর।
তার বিরুদ্ধে অভিযোগ, প্রায় এক বছর ধরে জমির খাজনা মেটাননি নীল নয়না সুন্দরী। ওই জমির জন্য বার্ষিক ২১,৯৬০ টাকা করে খাজনা গুনতে হয়ে অভিনেত্রীকে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত এক বছর ধরে কর দেনননি ঐশ্বর্য। প্রশাসনের তরফ থেকে একাধিকবার অভিনেত্রীকে সুযোগ দেওয়া হয়েছে কর জমা দেওয়ার জন্য। তবুও নাকি তিনি কর জমা করেননি। সেই কারণেই সিন্নার তেহসিলের পক্ষ থেকে নোটিস পাঠানো হয়েছে বলে খবর।মহারাষ্ট্র ল্যান্ড রেভনিউ অ্যাক্ট, ১৯৬৮ অনুযায়ী অভিনেত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।
অভিনেত্রীর আইনি উপদেষ্টা সিন্নার তহসিলদার একনাথ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বুধবারের মধ্যে কর জমা দেবেন অভিনেত্রী।উল্লেখ্য, এর আগে পানামা কেলেঙ্কারি মামলায় নাম জড়িয়েছিল ঐশ্বর্যর। তার জেরে ইডির দফতরে হাজিরা দিতে হয় প্রাক্তন বিশ্বসুন্দরীকে।
বলিউডের মেগা তারকাদের তালিকার শীর্ষেই রয়েছে ঐশ্বর্য রাই বচ্চনের নাম। শুধু ভারত নয়, আন্তর্জাতিক স্তরে জনপ্রিয়তা রয়েছে বিশ্বসুন্দরীর। ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড হন। তার পর তাঁর কেরিয়ার গ্রাফ ক্রমশ উপরের দিকে উঠেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat