ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-১২-১২
  • ২৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

‘প্রগতিশীল প্রযুক্তি অন্তর্ভূক্তিমূলক উন্নতি’-এ প্রতিপাদ্য নিয়ে জেলায় আজ ডিজিটাল বাংলাদেশ দিবস পালন করা হয়েছে। দিবসের বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিলো বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা, আলোচনা এবং শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ।
সকাল নয়টায় নাটোর জেলা প্রশাসন চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
এ সময় বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশের সুফল পাচ্ছেন দেশের সকল পর্যায়ের জনগোষ্ঠী। এ প্লাটফর্ম মানুষের জীবনকে সহজ ও সুন্দর করেছে। দূর করেছে ভোগান্তি, সাশ্রয় হয়েছে অর্থ ও সময়। উন্নয়নের অগ্রযাত্রায় ডিজিটাল বাংলাদেশ পরিপূরক ভূমিকা পালন করছে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নুর আহমেদ মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার (নাটোর সার্কেল) মাহমুদা শারমিন নেলী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী, শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র প্রমুখ।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত রচনা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার ও সনদ বিতরণ করা হয়।
জেলার সকল উপজেলা পর্যায়ে উপজেলা প্রশাসন অনুরুপ কর্মসূচি পালন করে। বাগাতিপাড়া উপজেলা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বকুল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat