ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-১২-০৯
  • ৩৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জে আলোচনা সভা ও ৫ জয়ীতাকে সংবর্ধনা দেয়ার মধ্যদিয়ে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়।
আজ শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত বেগম রোকেয়া দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) মো. রাশেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম, জয়ীতা অনুরেখা হালদার, সোহাগী রহমান মুক্তা বক্তব্য রাখেন।
আলোচনাসভা শেষে অর্থনৈতিক সাফল্য অর্জনকারী ক্ষেত্রে অনুরেখা হালদার, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে বিশাখা সিকদার, সমাজ উন্নয়ন ক্ষেত্রে সোহাগী রহমান মুক্তা, সফল জননী ক্ষেত্রে মোসা. জামেলা বেগম ও নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু ক্ষেত্রে রাবেয়া বেগমকে উত্তরীয় পরিয়ে তাদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথি বৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat