ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-১২-০৬
  • ৫৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৭০ জনের নমুনা পরীক্ষায় ২২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ২ হাজার ৭০৬ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ২৬ জনের। সংক্রমণ কমেছে দশমিক ৩৬ শতাংশ। সোমবার শনাক্তের হার ছিল দশমিক ৯৬ শতাংশ। আজ কমে হয়েছে দশমিক ৬০ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৩৫ জনের। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫১ লাখ ১২ হাজার ৫৫০ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৬৮৫ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৪৮ শতাংশ।
করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৩২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৬ হাজার ২১০ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৫২ শতাংশ। গত কালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৫২ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১৫৮ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৭ জনের দেহে। শনাক্তের হার দশমিক ৫৩ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১ দশমিক ২৪ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat