ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-১২-০৬
  • ৫৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জ জেলায় আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে হবিগঞ্জ মুক্ত দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড শোভাযাত্রা, পুস্পস্তবক অর্পণ ও আলোচনাসভার আয়োজন করে।
মঙ্গলবার সকালে হবিগঞ্জ শহরের জালাল স্টেডিয়ামের সামনে শিরিষতলা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এরপর, জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে এ আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আবু জাহির।
বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহিদ, আব্দুর রহিম জুয়েল প্রমুখ।
১৯৭১ সালের ৬ ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ল্যান্স নায়েক আব্দুস শহীদ-এর নেতৃত্বে হবিগঞ্জ মুক্ত হয়। তিনি মুক্তিযোদ্ধা সংসদ হবিগঞ্জ সদর ইউনিটের সাবেক কমান্ডার। তিনি জানান, তার নেতৃত্বে ৩ নং সেক্টরের একটি প্লাটুন ২ ডিসেম্বর হবিগঞ্জ শহরের পাশে এসে আস্তানা গড়ে এবং দু’জন দালালকে আটক করে হত্যা করা হয়। পরে ৫ ডিসেম্বর ঘেরাও করা হয় হবিগঞ্জ শহর। তখন হানাদার পাকিস্তানী সেনারা পালিয়ে যায়। ৬ ডিসেম্বর সকালে তারাা শহরে প্রবেশ করেন এবং থানায় স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। জনগন ‘জয়বাংলা’ শ্লোগান দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের স্বাগত জানায়। ৬ ডিসেম্বর হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও নবীগঞ্জ উপজেলাও মুক্ত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat